• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:৪৯:১৭ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে হামলার খবর মিথ্যা: পুলিশ

২১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৬

নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে হামলার খবর মিথ্যা: পুলিশ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

২১ নভেম্বর শনিবার নড়াইল জেলা পুলিশ সুপারের (এসপি) বরাত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নড়াইল জেলার বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। পাশাপাশি এ ঘটনায় কোনো হিন্দু সদস্যের পরিবার বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

দেশে ৯ জেলার নিরাপত্তায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্বে ধারণকৃত ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ভিডিও চিত্র ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব প্রচার করছে।

মূল ঘটনার বিবরণ দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নড়াইল জেলায় গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় কালিয়া থানাধীন বেন্দারচর সুইচ গেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা করে শাহীন শেখ (৪৫) (কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক) ও সোহেল মোল্যাকে (৪০) (জাসাস-বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক, কালিয়া উপজেলা) হত্যা করে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আসামি দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই হত্যাকাণ্ডের জের ধরে ২০ নভেম্বর শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে নিহত দুজনের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন উত্তেজিত অন্যান্য লোকদের সঙ্গে নিয়ে আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে চলে যায়।

আরও পড়ুন

সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালু করা হবে: প্রধানমন্ত্রী

তাৎক্ষণিকভাবে কালিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাসস

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ বিশ্ব টেলিভিশন দিবস
আজ বিশ্ব টেলিভিশন দিবস
২১ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৯:০৫



পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ
পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ
২১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৩৪


হরমুজ প্রণালিতে দুটি ট্যাঙ্কারে হামলা
হরমুজ প্রণালিতে দুটি ট্যাঙ্কারে হামলা
২১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:২৬