• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১০:৪৩:৩৪ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ধারা রক্ষায় নাগরিকদের অতন্ত্র প্রহরী হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

২১ নভেম্বর ২০২৬ রাত ০৯:৩৫:১৩

সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ধারা রক্ষায় নাগরিকদের অতন্ত্র প্রহরী হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ডেস্ক রিপোর্ট: দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ধারা রক্ষায় প্রতিটি নাগরিককে অতন্ত্র প্রহরীর মত ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, একক কোনো ব্যক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা আসেনি, বাংলাদেশকে আর কখনও কারও পৈতৃক সম্পত্তি কিংবা ‘আমিত্বের’ রাষ্ট্রে পরিণত হতে দেওয়া যাবে না।

২১ নভেম্বর শনিবার নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন: অর্থমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করে। উৎসবে ঐতিহ্যবাহী পোশাকে হাজং জনগোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মাত্র এক-দেড় মাসের ব্যবধানে ১ হাজার ৪০০ শিশু-কিশোর ও যুবক-যুবতীর জীবন কেড়ে নেওয়া হয়েছিল। সেই অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, পূর্বপুরুষেরা যেভাবে রক্তক্ষয়ী সংগ্রামে দেশ স্বাধীন করেছেন এবং গণতন্ত্র রক্ষায় শিক্ষার্থীরা রাজপথে বুলেটকে আলিঙ্গন করেছেন, ঠিক সেভাবেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ধারা রক্ষায় প্রতিটি নাগরিককে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, যারা ক্ষমতা একচেটিয়াভাবে কুক্ষিগত করেছে, ইতিহাসে তারাই বারবার ক্ষমতাচ্যুত হয়েছে। বাংলাদেশের মানুষ শাসিত হতে চায় না এবং অন্যায়ের সঙ্গে কখনও আপস করে না। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকেই এ জাতি দাসত্ব ও বশ্যতা প্রত্যাখ্যান করে আসছে। বীরের জাতি কখনও মাথা নত করে না। যারা এখনও ভ্রান্ত পথে রয়েছেন, তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

দেশে ৯ জেলার নিরাপত্তায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন

কায়সার কামাল বলেন, অতীতের বিভিন্ন রাষ্ট্রীয় নীতির কারণে হাজং সম্প্রদায় নিপীড়ন ও সংকোচনের শিকার হয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকার আর কাউকে নিপীড়িত বা নিষ্পেষিত হওয়ার সুযোগ রাখবে না।

তিনি আরও জানান, জনগণের রায়ে নির্বাচিত হলে বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান, যেখানে হাজং, গারো, হিন্দু ও মুসলমানসহ সব ধর্ম ও জাতিগোষ্ঠীর সমান নাগরিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত হবে এবং হাজং-গারোদের হারানো গৌরব ফিরিয়ে তাদেও শতবর্ষী ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করা হবে। তিনি হাজংদের রাষ্ট্রীয় ও সাংবিধানিক মর্যাদা অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাসও দেন।

টঙ্ক, তেভাগা ও হাতিখেদা আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধে হাজং সম্প্রদায়ের সাহসী নেতৃত্ব ও আত্মত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, সত্য ও ন্যায়ের পথে চলতে গিয়ে এই জনগোষ্ঠী বহুবার নিগৃহীত হলেও কখনও মাথা নত করেনি।

আরও পড়ুন

নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে হামলার খবর মিথ্যা: পুলিশ

বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজংয়ের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে চাকরি-বাকরির ক্ষেত্রে পিছিয়ে থাকা হাজং ও গারোদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হলে দেশের প্রতি তাদের দীর্ঘদিনের অবদানের কিছুটা হলেও মূল্যায়ন হবে।

ডেপুটি স্পিকার জানান, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাজং শিক্ষার্থী এবং সম্প্রদায়ের নেতাদের সম্পৃক্ততায় বাংলা ও হাজং ভাষা পাশাপাশি রেখে ‘মুলা হাজং’ শিরোনামে একটি বই প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মায়ের সঙ্গে মন্দিরে আসা শিশুদের হাতে-কলমে মাতৃভাষা শেখাতে মন্দিরভিত্তিক হাজং ভাষা শিক্ষা চালুর কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বক্তব্যের মতই জাতিগত ও ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও কলমাকান্দা ও দুর্গাপুরের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করছে। গারো, হাজং, হিন্দু ও মুসলমানদের নিয়ে গঠিত এই জনপদকে একটি বাগান এবং নিজেকে সেই বাগানের ‘মালি’ উল্লেখ করে সবার সমান অধিকারের আদর্শ এলাকা গড়ে তোলার প্রত্যয় জানান তিনি এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন

সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালু করা হবে: প্রধানমন্ত্রী

নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন আদিবাসী নেতা, লেখক ও গবেষক মতিলাল হাজং। স্বাগত বক্তব্য দেন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম, কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি এম. এ খায়ের, একাডেমির নির্বাহী পরিষদের সদস্য সন্ধা রাণী হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং এবং গোবিন্দপুরের গাঁওবুড়া সুবোধ হাজং।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ বিশ্ব টেলিভিশন দিবস
আজ বিশ্ব টেলিভিশন দিবস
২১ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৯:০৫