• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪৫:১৬ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

এসএমই খাতে পাঁচ বছরে ২৫ লাখ কর্মসংস্থান করা হবে: প্রধানমন্ত্রী

২২ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩৭:৪৭

এসএমই খাতে পাঁচ বছরে ২৫ লাখ কর্মসংস্থান করা হবে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে আগামী পাঁচ বছরে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সময়ে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২২ নভেম্বর রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এসএমই খাতের উন্নয়নে একটি সৃজনশীল নকশা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত মেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে সরকারের।

আরও পড়ুন

নাশকতা ও সন্ত্রাস দমনে শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এতে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জসহ ৭ জেলায় বিজিবি মোতায়েন

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় সারা দেশ থেকে ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে ৩৮০ জন উদ্যোক্তা নিজেদের পণ্য প্রদর্শন করছেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের পরিচালিত। সাত দিনব্যাপী এ মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইএফআইসি ব্যাংকে নিয়োগ
আইএফআইসি ব্যাংকে নিয়োগ
২২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৩:২২









সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
২২ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৬:০২