• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৮:২২ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

টেকনাফে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে সেনাবাহিনী

২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:১৭

টেকনাফে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় যৌথ অভিযানের সময় সশস্ত্র মানবপাচারকারী চক্রের গুলিতে নিহত সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

২২ নভেম্বর রোববার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নিহত সেনাসদস্যের পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তার স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা এবং পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

উল্লেখ্য, গত ৫ নভেম্বর টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনার সময় গুলিবিনিময়ে নিহত হন সৈনিক মো. তিতাস শেখ।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




৭ শহরে চালু হচ্ছে বিসিবির ক্রিকেট একাডেমি
৭ শহরে চালু হচ্ছে বিসিবির ক্রিকেট একাডেমি
২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:২৩





আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:১০