• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:৪৫:২৩ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

জাহেদ উর রহমান

দেশে ফেরাতে শেখ হাসিনা নয়, আলোচনা হবে ভারতের সঙ্গে

২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১৩:৩৬

দেশে ফেরাতে শেখ হাসিনা নয়, আলোচনা হবে ভারতের সঙ্গে
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, সে বিষয়ে তার সঙ্গে নয়, সরকারের আলোচনা হবে ভারতের সঙ্গে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, শেখ হাসিনা আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন, তার শাস্তি হয়েছে। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি ভারতের বিমানে, নাকি হেঁটে আসবেন, কীভাবে হস্তান্তর হবে এ আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে।

২৪ নভেম্বর মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা এসব কথা বলেন।

আরও পড়ুন

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি

তিনি বলেন, শেখ হাসিনা দেখানোর চেষ্টা করছেন তার সিদ্ধান্তে অনেক কিছু হচ্ছে। এসব ব্লাফ। শেখ হাসিনা আসতে চাওয়ায় প্রত্যর্পণে এখন আর কোনো আইনি বাধা নেই।

ডা. জাহেদ উর রহমান বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সেটি কার্যকর করার অপেক্ষা করছে বাংলাদেশ। যেখানে পালিয়ে আছেন সে রাষ্ট্রের কাছে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে। হস্তান্তর করা হলে আমরা তাকে বাংলাদেশ বিমানে আনবো নাকি তাদের বিমানে আসবেন সেটি পরবর্তীতে নির্ধারিত হবে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস আসার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার কথা বলছেন না। শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করতে হবে।

আরও পড়ুন

‘শেখ হাসিনা বাংলাদেশের যে দূতাবাসেই যাবেন গ্রেফতার করা হবে’

ভারতের গণমাধ্যমে অপতথ্য প্রচারের অভিযোগ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ এবং এ নিয়ে ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে এমন নানা ধরনের অপতথ্য ভারতের মূলধারার গণমাধ্যমে প্রচার করা হচ্ছে।

নড়াইলের ঘটনা নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাসের কোনো এলাকায় ব্যাপক অগ্নিসংযোগের যে চিত্র প্রচার করা হচ্ছে, বাস্তবে তেমন পরিস্থিতি নেই। বিষয়টি নিয়ে ভারতে মারাত্মক অপতথ্য প্রচার অভিযান চলছে।

আরও পড়ুন

এসএসসিতে সেরা দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

তিনি ভারত সরকার ও দেশটির গণমাধ্যমের প্রতি এ ধরনের অপতথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক উদ্যোগ নেওয়া প্রয়োজন। অপতথ্য প্রচার দুই দেশের সম্পর্কের মধ্যে সমস্যা ও জটিলতা আরও বাড়াতে পারে।

জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্টের পর থেকে এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরও বাংলাদেশের প্রত্যাশা, দুই দেশের স্বার্থ নিশ্চিত করে ভারতের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখা। এ বিষয়ে ভারতের কোনো নিয়ন্ত্রক সংস্থা থাকলে তাদেরও বিষয়গুলো খতিয়ে দেখা উচিত।

নড়াইলে আওয়ামী লীগের সমর্থকদের বাড়িঘরে হামলার প্রসঙ্গে তিনি বলেন, সেখানে আওয়ামী লীগ সমর্থন করেন, এমন কিছু মানুষের বাড়িঘরেও হামলা হয়েছে। এসব ঘটনা ফৌজদারি অপরাধ। যারা এসব ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।

আরও পড়ুন

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা

ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতা জারি ও অতিরিক্ত সদস্য মোতায়েনের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে ডিসেম্বর নিয়ে একধরনের আলোচনা থাকায় এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের কেউ দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। তাদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে। কেউ দেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে চায় সরকার।

আরও পড়ুন

স্বর্ণদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগকে কেন্দ্র করে নেতাকর্মীদের দেশে ফিরে আসা নিয়ে একধরনের ধারণা তৈরির চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে কেউ কেউ দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। কোনো অভিযুক্ত আসামি যেন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে না পারেন, সে বিষয়ে বিজিবির বাড়তি সতর্কতা থাকতে পারে বলে জানান তিনি।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০২:১০:২০

রংপুরে নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেফতার
রংপুরে নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেফতার
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৯:৪০






লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জন
লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জন
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৮:২৪