• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫০:৪৫ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

ইউপি নির্বাচন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৮:৪৪

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। ২৪ নভেম্বর মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইউপি নির্বাচন নিয়ে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করা হবে।

আখতার আহমেদ বলেন, সংলাপে রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে। আইনশৃঙ্খলা বিষয়েও একটি মিটিং হবে বলে তিনি জানান।

আরও পড়ুন

ক্লান্তি উপেক্ষা করে দাপ্তরিক দায়িত্বে প্রধানমন্ত্রী

এ বিষয়ে ইসি আব্দুর রহমানেল মাছউদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দলের সঙ্গে ৩ দিনের এই সংলাপ অনুষ্ঠিত হবে। এছাড়া পরবর্তী সময়ে যেসব দল নিবন্ধন পেয়েছে তাদের সঙ্গেও আলোচনায় বসা হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ইউপি নির্বাচনের জন্য ইসির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের আচরণবিধি মেনে চলতে হবে। ভালো নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সমানভাবে প্রয়োজন। এই ৪টি বিষয়ের ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে।

আরও পড়ুন

বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপি নির্বাচন

পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় ৪ হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তার পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে।

ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০ উপজেলার ১ হাজার ২৪টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০ উপজেলার ৩৮৪ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা

ইসি জানিয়েছে, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:০৯

ঢাকার পথে প্রধানমন্ত্রী
ঢাকার পথে প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:১৩


পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:২০

বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৬:০০