• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫০:৪৪ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত

২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:১২

রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পর নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

২৪ নভেম্বর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থাটি জানিয়েছে, এ রুটে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে ঢাকা ও রিয়াদের মধ্যে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।

তবে সৌদি আরবের অন্য ৩টি রুট ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকায় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

আরও পড়ুন

ক্লান্তি উপেক্ষা করে দাপ্তরিক দায়িত্বে প্রধানমন্ত্রী

বিমান জানিয়েছে, এসব রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে আগের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি। এছাড়া রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম অথবা মদিনাগামী বিমানের ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন।

টিকিট, ফ্লাইটের সময়সূচি ও বিকল্প ভ্রমণ ব্যবস্থা সম্পর্কে হালনাগাদ তথ্য জানতে সংশ্লিষ্ট যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:০৯

ঢাকার পথে প্রধানমন্ত্রী
ঢাকার পথে প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:১৩


পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:২০

বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৬:০০