• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫২:৫৬ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ বাড়িয়েছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি: মাহ্দী আমিন

২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:০৬

গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ বাড়িয়েছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: গ্রেডভেদে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ বৃদ্ধি পাওয়াকে শ্রমিকদের আয়বৃদ্ধি, জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন।

২৫ নভেম্বর বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এ কথা বলেন।

স্ট্যাটাসে জনপ্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ ও গ্রহণযোগ্য নতুন মজুরি কাঠামো প্রণয়নের জন্য নিম্নতম মজুরি বোর্ড, শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষকে ধন্যবাদ জানান উপদেষ্টা।

আরও পড়ুন

রফতানি বাড়াতে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার স্থাপন করা হবে: খাদ্যমন্ত্রী

শ্রমিক-মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী ও আন্তরিক পরিবেশ বজায় রাখুন। কোনো ধরনের অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে নিজ নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন।

’মাহ্দী আমিন উল্লেখ করেন, ২০২৩ সালে সর্বশেষ মজুরি বৃদ্ধির মাত্র তিন বছরের মাথায় আবারও পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো হলো। এবার গ্রেডভেদে মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত। বর্ধিত এই মূল মজুরির পাশাপাশি শ্রমিকরা প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন, যা মাস শেষে তাদের মোট আয় আরও বাড়াবে।

তিনি বলেন, বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামো বিবেচনায় নিয়েই এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আনসার ব্যাটালিয়নের ৯ সদস্য আহত

উপদেষ্টা বলেন, শ্রমিকের কল্যাণ এবং শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্পখাতই দীর্ঘমেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারে। শ্রমিক-মালিকের পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টাই গার্মেন্টস শিল্পকে আরও এগিয়ে নেবে এবং আগামীর স্বনির্ভর বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৩৪