• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:৪৯:১৩ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা: ক্রীড়া প্রতিমন্ত্রী

২৫ নভেম্বর ২০২৬ রাত ১০:২৯:২১

প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা: ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনাও রয়েছে। তাঁর মতে, খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

২৫ নভেম্বর বুধবার কুমিল্লার লাকসাম উপজেলার পাশাপুর গ্রামে আবুল কালাম স্কুল অ্যান্ড কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

লাকসাম স্টেডিয়ামকে আর মিনি স্টেডিয়ামে সীমাবদ্ধ না রেখে এটিকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপ দেওয়ার পরিকল্পনার কথা জানান আমিনুল হক। পাশাপাশি মনোহরগঞ্জ উপজেলায় একটি নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

জানুয়ারি থেকে শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার: ডা. জাহিদ

দেশের যুবসমাজকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে আর দ্বিতীয় কোনো ফ্যাসিস্টকে দেখতে চান না তাঁরা এবং বিগত ১৭ বছরের পরিস্থিতিতে আর ফিরে যেতে চান না। ফ্যাসিস্টরা দেশের ভেতরে অগ্নিসন্ত্রাস চালিয়ে দেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র করছে উল্লেখ করে এ বিষয়ে যুবসমাজকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালামের পাশাপাশি লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ