• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:৪৯:১৩ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

জানুয়ারি থেকে শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার: ডা. জাহিদ

২৫ নভেম্বর ২০২৬ রাত ১০:৫০:০৮

জানুয়ারি থেকে শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার: ডা. জাহিদ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আগামী বছরের জানুয়ারি মাস থেকে শিশুদের জন্য নির্দিষ্ট স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

২৫ নভেম্বর বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত ‘ন্যাশনাল চাইল্ড অ্যান্ড ইয়ুথ লেড ডায়ালগ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বৈষম্য বা বৈচিত্র্য দূর করে অভিন্ন স্কুল ড্রেস চালু করা গেলে শিশুদের মধ্যে সমতার বোধ গড়ে উঠবে। অতীতের সরকার শিশুদের স্কুলমুখী করতে নানা প্রকল্প নিলেও অনিয়ম ও দুর্নীতির কারণে তা সফল হয়নি বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

আরও পড়ুন

প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা: ক্রীড়া প্রতিমন্ত্রী

শিশুদের পর্যাপ্ত নৈতিক শিক্ষা দেওয়া সম্ভব হলে ভবিষ্যৎ বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন কমে আসবে বলেও মন্তব্য করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ