অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী ভোটাররা নিবন্ধন করতে পারবেন।
২৬ নভেম্বর বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. আব্দুল মামিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে যেসব প্রবাসী ভোটার ইতোঃপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত হয়েছিলেন, তাদের ভোটদানে সম্মতি জানাতে নোটিফিকেশন পাঠানো হবে। আজ (২৬ নভেম্বর) থেকে ৬ ডিসেম্বরের মধ্যে সম্মতি পাওয়ার পর তাদের প্রবাসের ঠিকানায় ব্যালট পাঠানো হবে।
এ ছাড়া গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রবাসী ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেননি, তারাও এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। তারা ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপে নতুনভাবে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৭ ডিসেম্বর, আপিল ৮ থেকে ১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ১০ জানুয়ারি।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available