অনলাইন ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
২৬ নভেম্বর বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন।
পলাতক আওয়ামী লীগ নেতাদের স্থলবন্দর পরিদর্শনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার জন্য ভারতের সীমান্ত পরিদর্শন করেছেন তারা।
তিনি আরও বলেন, ভারতে বসে শেখ হাসিনা কী বললো না বললো, তাতে দেশটির সঙ্গে বিশাল আলোচনার বিষয় আছে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্য বিজেপি সরকার বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের মতো মিথ্যা প্রচারণা চালিয়ে শেখ হাসিনার গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে চায়। দেশ এগিয়ে যাচ্ছে এটা আওয়ামী লীগ সহ্য করতে পারছে না বলেও জানান তিনি।
আন্দালিব রহমান পার্থ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড আরম্ভ করেনি, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। ভারতের হরিবল, মিজারেবল পররাষ্ট্র নীতি আছে। প্রতিবেশি দেশ নেপাল, ভুটান, শ্রীলঙ্কার সঙ্গে এ কারণেই তাদের সম্পর্ক খারাপ। বাংলাদেশের সঙ্গেও তা শুরু হয়েছে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available