অনলাইন ডেস্ক: অগ্নিসন্ত্রাসকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের আসল রূপ হিসেবে আখ্যায়িত করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি মন্তব্য করেন, দলটির রাজনীতির মূল ভিত্তিই হলো জ্বালাও-পোড়াও ও সন্ত্রাস।
২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজের উদ্যোগে কলেজ মাঠে আয়োজিত নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই আওয়ামী লীগ প্রমাণ করেছে যে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত যথার্থ ছিল। সাধারণ মানুষও বুঝতে পেরেছে যে এ বিষয়ে সরকার কোনো ভুল পদক্ষেপ নেয়নি। পাশাপাশি সব অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসক, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available