• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪২:৫২ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

৮ হাজার ১০ কোটি টাকার জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন

২৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:১৩

৮ হাজার ১০ কোটি টাকার জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটাতে ২০২৭ সালের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) জন্য ডিজেল, হাই-সালফার ফার্নেস অয়েল ও অকটেন আমদানির চারটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এতে মোট ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।

২৫ নভেম্বর  বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৫৪তম বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। ২৬ নভেম্বর বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভা সূত্রে জানা যায়, অনুমোদিত চারটি প্রস্তাবের আওতায় ০.০০৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল (ডিজেল)-এর দুটি চালান, ১৮০ সিএসটি হাই-সালফার ফার্নেস অয়েল এবং ৯৫ রিসার্চ অকটেন নম্বরের আনলেডেড গ্যাসোলিন (অকটেন) আমদানি করা হবে।

আরও পড়ুন

সরকারের বড় সাফল্য, বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন সহস্রাধিক কর্মী

প্রথম প্রস্তাব অনুযায়ী, পিজিসি-০৩/১এইচ২০২৭ প্যাকেজের অধীনে ডিজেল আমদানিতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। এ চালানটি সরবরাহের জন্য সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

দ্বিতীয় প্রস্তাবে পিজিসি-০৪/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় ডিজেল আমদানিতে খরচ হবে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা। এই চালানটিও ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে কেনার সুপারিশ করা হয়েছে।

তৃতীয় প্রস্তাবে পিজিসি-০৫/১এইচ২০২৭ প্যাকেজের মাধ্যমে ১৮০ সিএসটি হাই-সালফার ফার্নেস অয়েল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। এ পণ্য সরবরাহের দায়িত্বও পাচ্ছে ট্রাফিগুরা পিটিই লিমিটেড।

আরও পড়ুন

দক্ষ ও কার্যকর সংসদ গড়তে সকলকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পীকারের

চতুর্থ প্রস্তাবে পিজিসি-০৬/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় ৯৫ রিসার্চ অকটেন নম্বরের আনলেডেড গ্যাসোলিন আমদানিতে ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। এ চালানের সরবরাহকারী হিসেবে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে চারটি প্রস্তাবই বৈঠকে উত্থাপন করা হয়। ২০২৭ সালের প্রথমার্ধে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতেই সরকার এই আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
২৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৩৩




দাম বাড়লো সয়াবিন তেলের
দাম বাড়লো সয়াবিন তেলের
২৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:১২