• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫০:৩৭ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী

২৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:০৮

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী

অনলাইন ডেস্ক: দীর্ঘ আড়াই বছরের অচলাবস্থা কাটিয়ে আবারও সচল হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ধাপে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী।

২৬ নভেম্বর বৃহস্পতিবার রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে মোট ১১২ জন কর্মীর মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। তবে প্রয়োজনীয় নথিপত্র অসম্পূর্ণ থাকায় ৯ জন কর্মী যেতে পারেননি। তাদের নথিপত্রের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী সময়ে মালয়েশিয়ায় পাঠানো হবে।

আরও পড়ুন

বিদেশে বসে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা, শ্রমবিষয়ক মিনিস্টার সিদ্দিকুর রহমান, শ্রমবিষয়ক কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলামসহ হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ায় পৌঁছানো কর্মীদের অভিনন্দন জানিয়ে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী তাদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি মালয়েশিয়ার আইনকানুন, সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলার পরামর্শ দেন তিনি।

এ সময় কর্মীদের নিরাপদ ও সফল কর্মজীবন কামনা করেন হাইকমিশনার।

আরও পড়ুন

পুলিশবক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ সিএমপির

সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মীদের মালয়েশিয়া যাত্রা দেশের শ্রমবাজারে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে আশা করা হচ্ছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১
সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৫:৫৯