অনলাইন ডেস্ক: আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, ডিসেম্বর মাস ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা দেশে ফেরার আওয়াজ তুলছেন, তবে তার ফেরার কোনো সুযোগ নেই।
২৮ নভেম্বর শনিবার সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আয়োজিত জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, এই প্রদর্শনীটি শেখ হাসিনা ও তার দলের চালানো তাণ্ডবের চিত্র তুলে ধরছে। এ ধরনের জাদুঘরের মাধ্যমে আন্দোলনের সেই স্মৃতিগুলোকে ক্রমাগত সজীব ও সতেজ রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পাশাপাশি তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের মন থেকে শুধু শেখ হাসিনাই নয়, বরং তার দলেরও চিরতরে কবর হোক।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available