• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৪৬:৪৫ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে হামলায় আহত আনসার সদস্যদের দেখতে হাসপাতালে মহাপরিচালক

২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৩:৫৩

গাজীপুরে হামলায় আহত আনসার সদস্যদের দেখতে হাসপাতালে মহাপরিচালক

অনলাইন ডেস্ক:গাজীপুরের সালনা এলাকায় পোশাক শ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধ চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে হামলায় আহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩ জন কর্মকর্তা ও ৬ জন আনসার ব্যাটালিয়ন সদস্যকে দেখতে আনসার-ভিডিপি হাসপাতাল পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

২৮ নভেম্বর শনিবার হাসপাতাল পরিদর্শনকালে তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তাদের সঙ্গে কথা বলে সাহস ও মনোবল জোগান এবং সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর সালনা এলাকায় দায়িত্বরত কর্মকর্তা ও আনসার ব্যাটালিয়ন সদস্যদের ওপর আকস্মিক হামলার পরপরই আহতদের আনসার-ভিডিপি হাসপাতালে ভর্তি করা হয়। মহাপরিচালকের তাৎক্ষণিক নির্দেশনায় অতিরিক্ত মহাপরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তখনই হাসপাতালে গিয়ে চিকিৎসা তদারকি করেন।

আরও পড়ুন

সুস্থ সমাজ গঠনে শরীরচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

হামলায় আহতরা হলেন-সার্কেল অ্যাডজুট্যান্ট সুকুমার, সার্কেল অ্যাডজুট্যান্ট রনি, সার্কেল অ্যাডজুট্যান্ট আরাফাত, হাবিলদার শুকুর মাহমুদ, নায়েক আ. রহিম, নায়েক শাহাদাৎ হোসেন, ল্যান্স নায়েক আবদুল হান্নান, সিপাহি মহসিন, সিপাহি মাসুম শেখ। বর্তমানে আহত সবাই আশঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, সালনায় দায়িত্ব পালনরত আনসার ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যদের ওপর সহস্রাধিক দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সুরক্ষায় আনসার সদস্যরা নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করে সব আঘাত সহ্য করেন। একটি দোকানে আশ্রয় নেওয়ার পরও দুষ্কৃতকারীরা গরম পানি নিক্ষেপসহ নানাভাবে হামলা চালায়; তবে শ্রমিকদের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দেন।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও পুলিশসহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে দ্রুত রিইনফোর্সমেন্ট পাঠানো হয় এবং মহাসড়কের প্রতিবন্ধকতা সরিয়ে জনজীবন স্বাভাবিক করা হয়।

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান ১৮ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চূড়ান্ত ফসল: সংস্কৃতিমন্ত্রী

এ ঘটনায় ইতোমধ্যে প্রাথমিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার অগ্রগতি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় পরিচর্যা নিশ্চিত করার নির্দেশ দেন মহাপরিচালক।

তিনি বলেন, আহত সদস্যদের এই সাহসিকতা ও আত্মত্যাগ আগামীতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বাহিনীর ভূমিকাকে আরও সুদৃঢ় করবে।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২:১০




‘শেখ হাসিনার ফিরে আসার একটাই পথ’
‘শেখ হাসিনার ফিরে আসার একটাই পথ’
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০২:২৩


ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম
ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৬:১১


একদিনে হাম উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর
একদিনে হাম উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৪:৪৫