• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৭:০৯ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ৭,৬১২ মামলা

২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:২৯

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ৭,৬১২ মামলা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৭ হাজার ৬১২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতি ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।

২৮ নভেম্বর শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, ২টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ৫৯টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে।

আরও পড়ুন

৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লালবাগ বিভাগে ২৯টি বাস, ১৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৪টি মামলা হয়েছে।

মতিঝিল বিভাগে ২৭টি বাস, ২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ১১৭টি সিএনজি ও ২৯৮টি মোটরসাইকেলসহ মোট ৫৫৮টি মামলা হয়েছে।

ওয়ারী বিভাগে ৭৬টি বাস, ৪০টি ট্রাক, ৪৩টি কাভার্ডভ্যান, ১২১টি সিএনজি ও ২০৭টি মোটরসাইকেলসহ মোট ৬৪৬টি মামলা হয়েছে।

আরও পড়ুন

ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ৮১টি মোটরসাইকেলসহ মোট ২৫৮টি মামলা হয়েছে।

মিরপুর বিভাগে ৬২টি বাস, ৫২টি ট্রাক, ৯৩টি কাভার্ডভ্যান, ২৫৪টি সিএনজি ও ১১৫৭টি মোটরসাইকেলসহ মোট ১৯২৪টি মামলা হয়েছে।

উত্তরা বিভাগে ৭৭টি বাস, ৪৫টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ৩১৪টি সিএনজি ও ৪৪৪টি মোটরসাইকেলসহ মোট ১৩০৪টি মামলা হয়েছে।

আরও পড়ুন

প্যারিসে খলিলুর রহমানের সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

ট্রাফিক-গুলশান বিভাগে ১৭০টি বাস, ৫৩টি ট্রাক, ১০৩টি কাভার্ডভ্যান, ৩৭০টি সিএনজি ও ৮৮৬টি মোটরসাইকেলসহ মোট ২ হাজার ৪১৪টি মামলা হয়েছে।

এ ছাড়া অভিযানকালে মোট ১ হাজার ৪৬৬টি গাড়ি ডাম্পিং এবং ১ হাজার ৬৩৯টি গাড়ি রেকার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

‘বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে’

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল
বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৮


পাবনায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আটক
পাবনায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আটক
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:২১



ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৭

জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম
জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:২৬