• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১০:৪৭:২৩ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা: তিতুমীর

২৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:০৩:৩৯

৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা: তিতুমীর

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাস এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানিতে সরকারকে ভর্তুকি দিতে হয়েছে ৩৪ হাজার কোটি টাকা।

তিনি বলেন, এলএনজি আমদানিতে বিপুল ভর্তুকির কারণে রাষ্ট্রের ওপর আর্থিক চাপ তৈরি হচ্ছে। তাই আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে হবে। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ- জ্বালানি ব্যবস্থার প্রতিটি পর্যায়ে দক্ষতা বাড়াতে হবে।

২৮ নভেম্বর শনিবার রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত

তিতুমীর বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ অর্থের মাধ্যমে গ্রামের মানুষ ৬ শতাংশ সুদে ১২ বছরে পরিশোধযোগ্য ঋণ নিয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন। সরকারি ও বাণিজ্যিক ভবনের ছাদ থেকে শুরু করে উপযুক্ত কৃষিজমিতেও সৌরবিদ্যুৎ সম্প্রসারণের সুযোগ রয়েছে। তিনি নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় জ্বালানি ব্যবস্থার মূল ধারায় নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) সদস্যসচিব হাসান মেহেদী বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস্থাপনায় যুক্ত করতে হবে। বিকেন্দ্রীভূত ও জনগণের মালিকানাভিত্তিক বিদ্যুৎব্যবস্থা গড়ে তুলতে পারলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ খাতে মানুষের অংশগ্রহণও বাড়বে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশীয় ও আন্তর্জাতিক লবির প্রভাবে জীবাশ্ম জ্বালানি দেশের জ্বালানি খাতে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এ আধিপত্য ভাঙতে হলে নবায়নযোগ্য জ্বালানিকে কেবল বিকল্প হিসেবে নয়, বরং জাতীয় জ্বালানি ব্যবস্থার অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

আরও পড়ুন

বাঙ্গরাকে উপজেলা ঘোষণা, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ধর্মমন্ত্রীর

অধিবেশনে সভাপতিত্ব করেন বিডব্লিউজিইডির আহ্বায়ক ড. কাজী মারুফুল ইসলাম।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এবার মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন শাকিরা
এবার মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন শাকিরা
২৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:২০:১২

মিরপুরে চলন্ত বাসে আগুন
মিরপুরে চলন্ত বাসে আগুন
২৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৪:২৩