• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪৭:০৩ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু

২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৬:৫৮

ইউপি নির্বাচন  ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিন দিনব্যাপী এই ধারাবাহিক সংলাপে মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে কমিশন। এর অংশ হিসেবে প্রথম দিনে আজ ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।  

২৯ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। এর আগে সকাল থেকেই আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একে একে নির্বাচন ভবনে উপস্থিত হতে থাকেন।  

সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, সব পক্ষের আন্তরিক সহযোগিতা ছাড়া ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে তিনি সংশ্লিষ্ট সব অংশীজনের সর্বাত্মক সহায়তা কামনা করেন। পাশাপাশি নির্বাচনে যেকোনো ধরনের চ্যালেঞ্জ দেখা দিলে তা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।  

আরও পড়ুন

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

এদিকে, প্রথম দিনের এই বৈঠকে এখন পর্যন্ত জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির কোনো প্রতিনিধিকে দেখা যায়নি। জানা গেছে, একক দলের পরিবর্তে জোটগতভাবে আমন্ত্রণ জানানোর অনুরোধ করে ইসির কাছে চিঠি দিয়েছে জামায়াতে ইসলামী। তবে জোটগতভাবে অংশগ্রহণের এই বিষয়ে এনসিপি ও এবি পার্টির মধ্যে মতভেদ রয়েছে।  

ইসির ঘোষিত সূচি অনুযায়ী, সংলাপের দ্বিতীয় দিন আগামীকাল সোমবার বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দল এবং শেষ দিন মঙ্গলবার এনসিপিসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে কমিশন।  

উল্লেখ্য, আসন্ন ইউপি নির্বাচনে মোট পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যার প্রথম ধাপে থাকছে ১ হাজার ৪২টি ইউনিয়ন।

আরও পড়ুন

ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৪২
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৪২
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৪:৩৯




রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৭:৩৭