অনলাইন ডেস্ক: শেখ হাসিনা ফিরছেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না।
২৯ নভেম্বর রোববার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে আলোচনাসভা ও তথ্য মেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে কার্যক্রম নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগরা দেশে অবস্থানরত ‘নন পলাতক আওয়ামী লীগদের’ বিপদে ফেলছেন বলে জানান ডা. জাহেদ উর রহমান। বলেন, ‘পলাতক আওয়ামী লীগ এসব করে নন পলাতক আওয়ামী লীগদের বিপদ তৈরি করছে। ফেসবুকে তারা শোরগোল করছেন, আগুন দিচ্ছেন, লাইভ করছে—তাতে অনেকের কাছে মনে হচ্ছে অনেক কিছু হচ্ছে, আসলে দেশে কিছুই হচ্ছে না।
যারা অবরাধ করছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের খুঁজে বের করবে বলে জানান তথ্য উপদেষ্টা।
শেখ হাসিনা কি আসতে পারবেন? এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘মোটেও না।’
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available