• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৫৫:৫৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ফারিণ, সাবিলা ও মেহজাবীন পথেই কি এবার সাফা?

২৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:০১:৫০

ফারিণ, সাবিলা ও মেহজাবীন পথেই কি এবার সাফা?
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী, বিয়ে করে সংসারী হয়েছেন হালের জনপ্রিয় এই তিন অভিনেত্রী। তবে এবার কি সেই পথেই হাঁটবেন সাফা কবির? তাকে ঘিরে ভক্তদের কৌতূহলের যেন শেষ নেই। বারবার শুনতে হচ্ছে একটাই প্রশ্ন- ‘বিয়ে কবে?’ আর এই প্রশ্নেই এবার খোলামেলা জবান দিলেন অভিনেত্রী। শুধু তাই নয়, জীবনসঙ্গী কেমন হতে হবে, সেটিও জানিয়ে দিলেন ।

সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন, অভিনয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন সাফা। তিনি জানান, চারপাশে বন্ধুদের বিয়ে হচ্ছে, কারও ঘরে আসছে সন্তান। আর এসবের মধ্যে নিজের একক জীবন নিয়ে প্রায়ই অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।

সাফার মতে, বিয়ে একান্তই ব্যক্তিগত বিষয়। এ নিয়ে কাউকে বারবার প্রশ্ন করা উচিত নয়। তারকাদেরও নিজেদের মতো করে জীবন কাটানোর অধিকার রয়েছে। মানুষের মানসিক স্বাস্থ্যের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। তবে বিয়ে নিয়ে নানা প্রশ্নের মুখে পড়লেও নিজের জীবন নিয়ে বেশ সন্তুষ্ট সাফা। তার ভাষায়, ‘নিজের জীবন নিয়ে আমি বেশ সন্তুষ্ট। সৃষ্টিকর্তার কৃপায় সুন্দর একটি জীবন কাটছে আমার। জীবনসঙ্গী হিসেবে সাফার পছন্দ শিক্ষিত, রসবোধসম্পন্ন ও ভালো মনের একজন মানুষ।

আরও পড়ুন

নোবেল জয়ী ইউনূসকেই কেন দেওয়া হলো ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’? নেপথ্য কী

এদিকে অভিনয় নিয়েও রয়েছে তার নতুন পরিকল্পনা। ভবিষ্যতে ওয়েব ফিল্মে, বিশেষ করে অ্যাকশনধর্মী চরিত্রে কাজ করতে চান তিনি। নিজের কাজ নিয়ে শতভাগ সন্তুষ্ট না হলেও এই অসন্তুষ্টিকেই একজন শিল্পীর জন্য ইতিবাচক মনে করেন সাফা। পাশাপাশি নিজেকে আত্মনির্ভরশীল উল্লেখ করে তিনি জানান, ইতিবাচক থাকা এবং নিজের সমস্যা নিজেই সমাধান করাকে জীবনের অন্যতম লক্ষ্য মনে করেন।

তাহলে কি বিয়ের জন্য এখনই প্রস্তুত নন সাফা, নাকি নিজের পছন্দের মানুষটির অপেক্ষায়? এ বিষয়ে নির্দিষ্ট কোনো ঘোষণা দেননি অভিনেত্রী। তবে জীবনসঙ্গী নিয়ে নিজের পছন্দ জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর
মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর
২৬ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫৪:২৬







আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:২০:১৪

ফারিণ, সাবিলা ও মেহজাবীন পথেই কি এবার সাফা?
ফারিণ, সাবিলা ও মেহজাবীন পথেই কি এবার সাফা?
২৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:০১:৫০