• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৪৫:৫৬ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

আজকের রাশিফল: সিদ্ধিযোগ ও ব্যাতিপত যোগের প্রভাবে কোন রাশির ভাগ্যে কী রয়েছে?

২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৭:৪৭:৩২

আজকের রাশিফল: সিদ্ধিযোগ ও ব্যাতিপত যোগের প্রভাবে কোন রাশির ভাগ্যে কী রয়েছে?

অনলাইন ডেস্ক: ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার। পঞ্জিকা মতে আজ চাঁদ মেষ রাশি থেকে বৃষ রাশিতে গোচর করেছে। এর পাশাপাশি আজ রয়েছে বিশেষ সিদ্ধি যোগ ও ব্যাতিপত যোগের প্রভাব। মেষ থেকে মীন— ১২ রাশির জাতক-জাতিকার কর্ম, প্রেম, অর্থ ও স্বাস্থ্য সংক্রান্ত দৈনিক রাশিফল নিচে দেওয়া হলো:

১. মেষ রাশি
পারিবারিক পরিস্থিতির কারণে মানসিক উদ্বেগ কিছুটা বাড়তে পারে। পরিবারের গুরুজনদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। চিকিৎসা সংক্রান্ত কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। তবে পূর্বের কোনো অসম্পূর্ণ কাজ আজ সফলভাবে শেষ করতে পারবেন। কর্মক্ষেত্রে পরিবর্তনের বা বদলির (ট্রান্সফার) ইঙ্গিত রয়েছে। ব্যবসা মোটের উপর লাভজনকই থাকবে।

২. বৃষ রাশি
পুরোনো কোনো শারীরিক সমস্যা নিয়ে সাময়িক উদ্বেগ বাড়তে পারে। যাঁরা কমিশন ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য দিনটি বেশ লাভজনক। প্রতিযোগিতামূলক পরিস্থিতি এড়িয়ে চলাই শ্রেয়। আজ নতুন উপার্জনের পথ খুলে যেতে পারে। তবে প্রেমের সম্পর্কে কিছুটা জটিলতা দেখা দিতে পারে। পাশাপাশি, নতুন কাজের সুযোগ আসার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন

ফারিণ, সাবিলা ও মেহজাবীন পথেই কি এবার সাফা?

৩. মিথুন রাশি
আজ আপনার সঞ্চয় বৃদ্ধির ভালো সম্ভাবনা রয়েছে। তবে নিকটাত্মীয়ের কারণে আইনি সমস্যায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়ানোর ইঙ্গিতও মিলছে। জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে আজ আপনি সঠিক ও যথাযথ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। তবে পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে মতবিরোধ বাড়তে পারে।

৪. কর্কট রাশি
পারিবারিক কোনো পুরানো বিবাদ আজ মিটে যেতে পারে। নতুন কর্মসংযোগ বা চাকরির সুযোগ হতে পারে। তবে ছোটখাটো রক্তপাতের আশঙ্কা রয়েছে, তাই সাবধানে থাকুন। নিকট বন্ধুর কাছ থেকে কোনো উপকারে উপকৃত হতে পারেন। ইলেকট্রিক ও আগুন থেকে দূরত্ব বজায় রাখুন। ফাটকা ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই এই বিষয়ে সতর্ক থাকুন।

৫. সিংহ রাশি
আটকে থাকা কোনো কাজ আজ পুনরায় শুরু হতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিছুটা প্রবল, তাই স্বাস্থ্য সচেতনতা জরুরি। প্রতিবেশীর সাহায্য ও উপকারে উপকৃত হতে পারেন। ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে। অংশীদারি ব্যবসায়ে আজ বিশেষ সতর্কতা অবলম্বন করুন।

আরও পড়ুন

নোবেল জয়ী ইউনূসকেই কেন দেওয়া হলো ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’? নেপথ্য কী

৬. কন্যা রাশি
মানসিক দুশ্চিন্তা আজ কিছুটা বাড়তে পারে। সংক্রামক রোগ থেকে সাবধানে থাকুন। আপনার কোনো ন্যায্য প্রাপ্তি পেতেও কিছুটা বিলম্ব হতে পারে। নিজের ছোটখাটো ভুলের কারণে ভালো কোনো সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে আপনার পুরোনো কোনো ঋণ আজ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

৭. তুলা রাশি
ব্যবসা আজ অত্যন্ত লাভজনক থাকবে এবং একাধিক সূত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে কিছু জটিলতা দেখা দিতে পারে। পেশা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের জন্য বিবাহের যোগাযোগ আসতে পারে। চোখের সমস্যায় কিছু ভোগান্তি হতে পারে। ফাটকা ব্যবসায়ে বড় লাভের সম্ভাবনা প্রবল।

৮. বৃশ্চিক রাশি
কর্মক্ষেত্রে আজ কিছু শত্রুর মুখোমুখি হতে পারেন। দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে বিপদের আশঙ্কা রয়েছে, তাই সতর্ক থাকুন। তবে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পুরোনো কোনো শারীরিক সমস্যা পুনরায় ভোগাতে পারে। নতুন পেশায় প্রবেশ বা পেশা পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। স্বাস্থ্যের বিষয়ে সর্বদাই সচেতন থাকুন।

আরও পড়ুন

আজ বিশ্ব খাদ্য দিবস

৯. ধনু রাশি
আজ ব্যবসা লাভজনক থাকবে এবং অর্থ উপার্জন বৃদ্ধি পাবে। সন্তানের সাফল্যে আনন্দদায়ক কোনো খবর পেতে পারেন। বয়স্ক ব্যক্তিদের বাতের সমস্যা থাকলে তা কিছুটা বাড়তে পারে। আইনি সমস্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে মতভেদ এড়িয়ে চলুন। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন।

১০. মকর রাশি
কোনো বন্ধুর দ্বারা ব্যবসায় বিশেষ সহায়তা পেতে পারেন। তবে কাউকে অন্ধভাবে বিশ্বাস করার আগে তা ভালোভাবে যাচাই করে নিন। ব্যবসায় আইনি জটিলতা কিছুটা বাড়তে পারে। অবিবাহিতদের জন্য বিবাহ যোগ রয়েছে এবং মনের মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। সরকারি ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া মায়ের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা দেখছেন জ্যোতিষীগণ।

১১. কুম্ভ রাশি
দীর্ঘদিনের কোনো আইনি সমস্যা আজ মিটে যাওয়ার ইঙ্গিত রয়েছে। কর্মক্ষেত্রে আপনার কাজের মান প্রশংসিত হবে। আপনার কৌশলী কথাবার্তার মাধ্যমে অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবেন। তবে ঝুঁকিবহুল কাজ থেকে দূরে থাকুন। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আত্মীয়স্বজনের দ্বারা কিছুটা ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

আরও পড়ুন

‘বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে প্রমাণ করতে চেয়েছিল আওয়ামী লীগ’

১২. মীন রাশি
অযোগ্য কোনো ব্যক্তিকে ঋণ দিলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। কারোর উপকারের সঠিক প্রতিদান নাও পেতে পারেন। কিডনি বা ইউরিন সংক্রান্ত সংক্রমণে ভোগান্তির আশঙ্কা রয়েছে। তবে প্রশাসনিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের পদোন্নতির শুভ ইঙ্গিত রয়েছে। হাড়ে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকায় চলাফেরা সাবধানে করুন। অকারণে অর্থ ব্যয় এড়িয়ে চলুন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫





আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯