• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:১২:১৫ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

২৯ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪১:৩২

প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হবে আগামী ১ নভেম্বর রোববার। এতে প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন ৬ লাখ টাকা। এ ছাড়া দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার, তৃতীয় পুরস্কার ১ লাখ, চতুর্থ পুরস্কার ৫০ হাজার এবং পঞ্চম পুরস্কার ১০ হাজার টাকা।

সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বাড়াতে সরকার বাংলাদেশ প্রাইজবন্ড চালু করে। এর বিশেষ সুবিধা হলো, যেকোনো সময় প্রাইজবন্ড কেনা ও ভাঙানো যায়। নির্ধারিত ড্রয়ে বিজয়ী হলে বন্ডের বিপরীতে পাওয়া যায় পুরস্কারের অর্থ।

প্রাইজবন্ডের ড্রয়ে ঘোষিত প্রতিটি বিজয়ী নম্বরের বিপরীতে সব সিরিজের একই নম্বরের বন্ড পুরস্কারের জন্য বিবেচিত হয়।

আরও পড়ুন

আজকের রাশিফল: বিয়ের যোগ তৈরি হবে কাদের?

নির্ধারিত ড্রয়ের তারিখের আগের ৬০ দিনের মধ্যে বিক্রি হওয়া প্রাইজবন্ড এ ড্রয়ের আওতায় থাকবে। এ ক্ষেত্রে বিক্রির দিন গণনায় ধরা হলেও ড্রয়ের তারিখ গণনা করা হয় না।

আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী, প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ থেকে ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হয়।

সাধারণত প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। নির্ধারিত তারিখে সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র আয়োজন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৮:৫৯

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫১:৪১

সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৪:১৩





মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১৭:১২