• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৪৬:৩৭ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

আজকের রাশিফল (৫ নভেম্বর ২০২৬)

৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪০:৩০

আজকের রাশিফল (৫ নভেম্বর ২০২৬)
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: আজ ৫ নভেম্বর বৃহস্পতিবার। চাঁদ আজ সিংহ ও কন্যা রাশিতে অবস্থান করবে। পঞ্জিকা অনুযায়ী, সকাল ১০টা ৩৫ মিনিট পর্যন্ত থাকবে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি। এরপর শুরু হবে দ্বাদশী তিথি। এ ছাড়া আজ রয়েছে ইন্দ্র ও বৈধৃতি যোগের প্রভাব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃহস্পতিবার নারায়ণের দিন। গ্রহ-নক্ষত্রের অবস্থান বিবেচনায় মেষ থেকে মীন—১২ রাশির জাতক-জাতিকাদের আজকের দিন কেমন কাটতে পারে, জেনে নিন।

মেষ: 
নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। জল থেকে বিপদের আশঙ্কা রয়েছে। ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন। নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। ন্যায্য পাওনা পেতে দেরি হতে পারে। তবে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ: 
নতুন বাড়ি তৈরির সুযোগ আসতে পারে। তরল, খনিজ ও কৃষিজ পণ্যের ব্যবসায় অগ্রগতি হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতিপত্তি বাড়বে। অবিবাহিতদের বিয়ের আলোচনা চূড়ান্ত হতে পারে।

আরও পড়ুন

আজকের রাশিফল, কার জীবনে আসছে নতুন সুযোগ?

মিথুন: 
নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। সম্পত্তি-সংক্রান্ত বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণে গিয়ে বিপদে পড়তে পারেন। কোনো নারীর বিরোধিতায় ক্ষতির আশঙ্কা রয়েছে। চিকিৎসার প্রয়োজনে জমানো অর্থ ব্যয় হতে পারে।

কর্কট: 
আজ কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। আত্মীয়স্বজনের কারণে বাড়তি খরচ হতে পারে। নতুন উদ্যোগে ব্যবসা শুরু করার সুযোগ রয়েছে। আইনি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুযোগ পেতে পারেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

সিংহ: 
উচ্চ রক্তচাপ কিংবা পুরোনো পেটের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। আয় স্বাভাবিক থাকবে। ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে। স্পষ্টভাষী হয়ে কঠিন সত্য বলার কারণে কারও সঙ্গে বিরোধ তৈরি হতে পারে। প্রযুক্তি খাতে কর্মরত ব্যক্তিদের দূরদেশে যাওয়ার সুযোগ আসতে পারে।

আরও পড়ুন

আজকের রাশিফল: সম্পর্কে তিক্ততা, সরকারি চাকরি পাওয়ার যোগ

কন্যা: 
কর্মক্ষেত্রে কাজের চাপ ও দায়িত্ব বাড়বে। পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে মতবিরোধ হতে পারে। শারীরিক সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনায় অর্থ ব্যয় হতে পারে। দাম্পত্য জীবনে মতপার্থক্য দেখা দিতে পারে। তবে কর্মক্ষেত্রে কাজের প্রশংসা ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

তুলা: 
অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। শৌখিন সামগ্রী কেনার পরিকল্পনায় বাধা আসতে পারে। সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরোনো বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। চর্মরোগের সমস্যা বাড়তে পারে।

বৃশ্চিক: 
ভ্রমণে বিপদের আশঙ্কা রয়েছে। বন্ধুর কারণে সমস্যায় পড়তে পারেন। প্রেমের সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। ধর্মীয় কাজে মনোযোগ বাড়বে। দীর্ঘদিনের প্রচেষ্টার পর কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। আয় বাড়তে পারে।

আরও পড়ুন

পরীক্ষায় রেজাল্ট খারাপ হলে সান্ত্বনা দেবেন যেভাবে

ধনু: 
চুক্তিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আসতে পারে। মানসিক দ্বিধা কাটিয়ে উঠতে পারলে সাফল্য পাবেন। প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। না বুঝে মন্তব্য করলে বিরোধ বাড়তে পারে। সবাইকে অন্ধভাবে বিশ্বাস করা থেকে বিরত থাকুন।

মকর: 
গবেষণা ও উৎপাদনমূলক কাজে অগ্রগতি হবে। সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধ দেখা দিতে পারে। ব্যবসায় সাফল্য আসবে। আয় বাড়লেও সঞ্চয় কম হতে পারে। প্রতিবেশীর কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে। রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে অপ্রয়োজনীয় বিরোধ এড়িয়ে চলুন।

কুম্ভ: 
মানসিক সংশয়ের কারণে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। উঁচু স্থান থেকে পড়ে আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে। নতুন বাড়ি কেনার জন্য ঋণ নেওয়ার পরিকল্পনা করতে পারেন। মায়ের সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

আজকের রাশিফল: বুদ্ধি খাটালেই ফল পাবেন, ব্যবসার ক্ষেত্রে লাভ বাড়বে কাদের?

মীন: 
ভবিষ্যতের সম্ভাব্য সমস্যা সম্পর্কে আগে থেকে ধারণা থাকায় সেগুলোর সমাধান করতে পারবেন। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। পেশা ও কর্মজীবন নিয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। দীর্ঘ প্রতীক্ষিত সুখবর পেতে পারেন। আঘাতজনিত সমস্যায় ভোগান্তির আশঙ্কা রয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মোংলার পথে প্রধানমন্ত্রী
মোংলার পথে প্রধানমন্ত্রী
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৪:৪৮

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩৭:৪৯






আজকের খেলার সূচি (৫ নভেম্বর ২০২৬)
আজকের খেলার সূচি (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৯:২২

আজ মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫০:৫০

আজকের রাশিফল (৫ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪০:৩০