• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:০২:৫৩ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

২০ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১০:৪৫

চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছেছেন।

২০ অক্টোবর মঙ্গলবার সকালে তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এসময় বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

আরও পড়ুন

ইশরাককে নিয়ে মাহদী আমিনের আবেগঘন স্ট্যাটাস

চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে তিনি চট্টগ্রাম সফর করছেন।

দলটির নেতাকর্মীরা জানান, আমিরে জামায়াতের এ সফর ঘিরে সম্মেলনস্থলে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তিনি সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ইশরাককে নিয়ে মাহদী আমিনের আবেগঘন স্ট্যাটাস
ইশরাককে নিয়ে মাহদী আমিনের আবেগঘন স্ট্যাটাস
২০ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১২:১৯

পূজার সাজে মন্দিরা চক্রবর্তী
পূজার সাজে মন্দিরা চক্রবর্তী
২০ অক্টোবর ২০২৬ দুপুর ১২:২৬:৩৩


আজ সহকর্মীদের চকলেট উপহার দেওয়ার দিন
আজ সহকর্মীদের চকলেট উপহার দেওয়ার দিন
২০ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৩:০৩

পূজামণ্ডপ দেখতে সৈয়দপুরে প্রধানমন্ত্রী
পূজামণ্ডপ দেখতে সৈয়দপুরে প্রধানমন্ত্রী
২০ অক্টোবর ২০২৬ সকাল ১১:২৫:২৪

টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
২০ অক্টোবর ২০২৬ সকাল ১১:১২:৩৪