• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৭:৩৪ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

জামায়াত আমিরের উচিত রাজনীতি ছেড়ে ধ্যানে মগ্ন হওয়া: রাশেদ খাঁন

২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৮:৪৯

জামায়াত আমিরের উচিত রাজনীতি ছেড়ে ধ্যানে মগ্ন হওয়া: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক: জামায়াত আমিরের উচিত রাজনীতি ছেড়ে ধ্যানে মগ্ন হওয়া বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেন, ’৯৬-এর মতো আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। প্রধানমন্ত্রীর রাজশাহী সফর চলাকালে স্নাইপার দিয়ে হত্যার হুমকি সংবলিত এক যুবকের ফেসবুক পোস্টের পেছনে বিরোধীদলের ইন্ধন রয়েছে। বিরোধী দলের উসকানিতে এরকম দুঃসাহস দেখিয়েছে ওই যুবক।’

২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন

নিজের দেবী মূর্তির ভাইরাল ছবি পোস্ট করে যা বললেন রুমিন ফারহানা

রাশেদ খাঁন বলেন, ’৯৬ ও ’৮৬-তে আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল জামায়াত। এখন আবার তারা মিলে গেছে। জামায়াত ও আওয়ামী লীগ মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।’

তিনি বলেন, ‘রাজশাহী সফর কালে প্রধানমন্ত্রীকে নিয়ে এক যুবক ফেসবুকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দিয়েছে। এই ঘটনার পেছনে বিরোধী দলের উসকানি আছে কিনা খতিয়ে দেখা উচিত। বিরোধী দলের উসকানি ও বিতর্কিত অবস্থানের কারণে ওই যুবক প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার উৎসাহ পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘জামায়াতের আমির সবসময় মিথ্যা কথা বলেন। জামায়াতের নেতারা তাকে দরবেশ ভাবতে পারে, কিন্তু জামায়াতের আমির একের পর রাজনৈতিক মিথ্যাচার করে যাচ্ছেন। তিনি জাসদ ছাত্রলীগ করতেন, সন্ত্রাস করেছেন, মিথ্যা কথা বলেছেন। জামাতে যোগ দেওয়ার পরে কি তিনি মিথ্যা ছেড়ে দিয়েছেন? জামায়াত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে প্রস্তুত আছে।’

আরও পড়ুন

আওয়ামী লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মাছির উপদ্রব থেকে বাঁচার ১০টি উপায়
মাছির উপদ্রব থেকে বাঁচার ১০টি উপায়
২২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৪৭




হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু
হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১২:৩৮

দেশে ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের
দেশে ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের
২২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:৫১