অনলাইন ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
২৪ অক্টোবর শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন মির্জা আব্বাস।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস।
তারা ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন। পাশাপাশি তার দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেন।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available