• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫২:২১ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের

২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:২৪

সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের

ডেস্ক রিপোর্ট: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

নিখোঁজ হওয়ার পর থেকে তাহসিফের সঙ্গে কী ঘটেছে, তার বিস্তারিত বিবরণ জাতির সামনে তুলে ধরার পাশাপাশি এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

২৯ অক্টোবর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

জামায়াত সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে: রিজভী

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘নিখোঁজের এক দিন পর গতকাল বুধবার ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাওরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ঘটনায় আমি বিস্মিত ও গভীরভাবে মর্মাহত।’

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘এই কঠিন সময়ে মহান আল্লাহ তাদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।’

ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আমি অবিলম্বে এই ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। নিখোঁজ হওয়ার পর থেকে তার সঙ্গে কী ঘটেছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জাতির সামনে স্পষ্ট করতে হবে। একইসাথে এই ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দ্রুত চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন

মাতারবাড়ি বন্দর নিয়ে কোনো আপস মেনে নেবে না জনগণ: জামায়াত আমির

পোস্টের শেষে তিনি লেখেন, ‘আমি মরহুম কে এম তাহসিফ সাওরির আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

এর আগে ২৮ অক্টোবর বুধবার বিকেলে রাজধানীর তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফ সাউরির ভাসমান মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি। জানা গেছে, রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে বসবাস করতেন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি।

তাহসিফের বাবা এনায়েতুল করিম গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর তাহসিফের বন্ধুস্থানীয় দ্বীপ নামের এক ছোট ভাই বাসার নিচে এসে তাকে ডাকেন। দ্বীপের সঙ্গে কথা বলে ফিরে আসবেন জানিয়ে বাসা থেকে নিচে নামেন তাহসিফ। তবে এরপর আর বাসায় ফেরেননি তিনি।

আরও পড়ুন

জবাবদিহিতা থাকায় বিদ্যুৎ খাতে আর কোনো নয়ছয় হবে না: রিজভী

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:২৯

৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে বিএনপি
৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে বিএনপি
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৫



জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৩৯




কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত
কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০২

আবারও একসঙ্গে জুটি বাঁধছেন মাধবান ও কঙ্গনা
আবারও একসঙ্গে জুটি বাঁধছেন মাধবান ও কঙ্গনা
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫০:১৮