• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪১:০৩ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

শ্রমিকের উন্নতি মানেই দেশের উন্নতি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৮:৪৭

শ্রমিকের উন্নতি মানেই দেশের উন্নতি: নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শ্রমিকের অর্থনৈতিক উন্নতি মানেই দেশের অর্থনৈতিক উন্নতি। আর দেশের অর্থনৈতিক উন্নতি মানেই মানুষের জীবনমানের উন্নতি। শ্রমিকের ন্যায্য মজুরির লড়াই শুধু শ্রমিকের একার নয়, এটি বৈষম্যহীন ও সমৃদ্ধ অর্থনীতি গড়ার লড়াই।

২ নভেম্বর সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেও অনেক তরুণকে ১৫ হাজার টাকা বেতনে চাকরি করতে হয়। তাই ৩০ হাজার টাকা শ্রমিকের বেতনের দাবি শুনলে অনেকের কাছেই তা আকাশকুসুম কল্পনা মনে হয়।

আরও পড়ুন

কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষ, দুই নেতার রোকন পদ বাতিল

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলনে দেশের শিক্ষিত, সচেতন ও পেশাজীবী মানুষের জোরালো সমর্থন দেওয়া উচিত বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।

তিনি বলেন, শ্রমিকের বেতন বাড়া মানে শুধু একজন শ্রমিকের আয় বাড়া নয়; এর ইতিবাচক প্রভাব পড়ে পুরো অর্থনীতিতে। শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়লে বাজারে চাহিদা বাড়ে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হয় এবং সামগ্রিকভাবে অর্থনীতিতে নতুন গতি আসে।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘মনে রাখতে হবে, শ্রমিকের অর্থনৈতিক উন্নতি মানেই দেশের অর্থনৈতিক উন্নতি। আর দেশের অর্থনৈতিক উন্নতি মানেই আপনার-আমার জীবনমানের উন্নতি। শ্রমিকের ন্যায্য মজুরির লড়াই শুধু শ্রমিকের একার লড়াই নয়, এটি একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ অর্থনীতি গড়ার লড়াই।’

আরও পড়ুন

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে মিল্টন-জাহাঙ্গীর

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ