• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:০৬:৪৬ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুর থেকে সংসদে, কে এই এলিজা জামান?

২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪২:৩০

পিরোজপুর থেকে সংসদে, কে এই এলিজা জামান?
এলিজা জামান। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। ২ নভেম্বর সোমবার নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা এলিজা জামান এবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন।

এলিজা জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন নেত্রী। তিনি দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থাকার মধ্য দিয়ে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে পিরোজপুর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম এবং মহিলা দলের কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে।

আরও পড়ুন

পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা: জামায়াত আমির

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সদস্য পদ পাওয়ার মধ্য দিয়ে দলটির কেন্দ্রীয় পর্যায়েও তাঁর অবস্থান তৈরি হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের একটি উপনির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানকে মনোনয়ন দেওয়া হয়।

এর আগে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। রাজধানীর মিরপুরে রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তাঁর নাম জড়িয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পরে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

আরও পড়ুন

শ্রমিকের উন্নতি মানেই দেশের উন্নতি: নাসীরুদ্দীন পাটওয়ারী

এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল প্রকাশ করে।

বিএনপি ও জোটের পক্ষ থেকে ওই আসনে এলিজা জামানকে মনোনয়ন দেওয়া হয়। গত ২৬ অক্টোবর তিনি মনোনয়নপত্র জমা দেন। ২৭ অক্টোবর যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা।

এ আসনে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় এলিজা জামান একক প্রার্থী হিসেবে ছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় ২ নভেম্বর তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষ, দুই নেতার রোকন পদ বাতিল

এলিজা জামান ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে আসনটি ৩২৩ মহিলা-২৩ হিসেবে উল্লেখ করা হয়েছে।

জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে ৩০০টি সাধারণ আসন। বাকি ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সাধারণ নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের প্রাপ্ত আসনের অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি আনুপাতিক হিসাবে ৩৬টি সংরক্ষিত নারী আসন পেয়েছিল। এর মধ্যে একটি আসন ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে শূন্য হয়। সেই আসনেই এলিজা জামান নির্বাচিত হলেন।

আরও পড়ুন

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে মিল্টন-জাহাঙ্গীর

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পিরোজপুর থেকে সংসদে, কে এই এলিজা জামান?
পিরোজপুর থেকে সংসদে, কে এই এলিজা জামান?
২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪২:৩০