অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলাম তরুণদের ওপর ভর করে বিজেপির মতো পদ্ধতিতে দেশকে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
৬ নভেম্বর শুক্রবার বিকেলে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী নুুুুুুুুর বলেন, ধর্মীয় উগ্রবাদ সৃষ্টি করে জামায়াত নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তাদের দমন করতে না পারলে বাংলাদেশ ভবিষ্যতে বিপর্যয়ের মুখোমুখি হবে।
এ সময় এনসিপিকে জামায়াতের কোল থেকে নেমে প্রগতিশীল রাজনীতি করার আহ্বান জানান প্রতিমন্ত্রী নুর। জুলাই-পরবর্তী সময়ে জাতীয় ঐক্য ধরে রাখতে সরকারকে আন্তরিক হতে হবে বলেও জানান তিনি।
সরকারে থাকলেও শ্রমিকদের অধিকার আদায়ে পিছপা হবেন না বলে দাবি করেন। তিনি জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গণঅধিকার পরিষদ এককভাবে নির্বাচন করবে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available