• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৬:৫৬ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

আওয়ামী লীগ দেশকে ভারতের ক্রীতদাস বানাতে চেয়েছিল: রিজভী

৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:১০

আওয়ামী লীগ দেশকে ভারতের ক্রীতদাস বানাতে চেয়েছিল: রিজভী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারে থাকার সময় দেশকে ভারতের ক্রীতদাস বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

৮ নভেম্বর রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের উদ্দেশ্যে অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল।

রিজভী বলেন, "জনগণের অদম্য শক্তিকে তোয়াক্কা না করে আওয়ামী লীগ এই দেশকে ভারতের ক্রীতদাস বানানোর ষড়যন্ত্র করেছিল। আর সে কারণেই শেষ পর্যন্ত তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এ দেশকে আর কখনোই কারও কাছে বিক্রি করতে দেওয়া হবে না।"

আরও পড়ুন

ঢাকা দক্ষিণে বিএনপির নতুন আহ্বায়ক আবদুস সালাম, সদস্যসচিব তানভীর

তিনি আরও বলেন, পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমেই জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধসহ স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে ঘটে যাওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০