• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৪৭:০৩ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

আত্মসমর্পণ ছাড়া পলাতক আসামি পাসপোর্টের আবেদন করতে পারে না: শিশির মনির

১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৬:২৮

আত্মসমর্পণ ছাড়া পলাতক আসামি পাসপোর্টের আবেদন করতে পারে না: শিশির মনির
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আইনের কাছে আত্মসমর্পণ না করে পলাতক কোনো আসামি পাসপোর্টের জন্য দরখাস্ত করতে পারে না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি উল্লেখ করেন, পাসপোর্ট বাতিল হলে নতুন করে ইস্যুর আবেদন করার সুযোগ নেই; এক্ষেত্রে একমাত্র আইনি পথ হলো আপিল করা।

১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

আইনজীবী শিশির মনির বলেন, মানবিক কারণে ও বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভারত সরকার শর্তসাপেক্ষে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। ফলে ভারত সরকারের সিদ্ধান্তের পরিবর্তন না হলে তাকে ফেরত পাওয়ার সম্ভাবনা কম।

আরও পড়ুন

জামায়াত নেতা আখতারুজ্জামানের মামলার প্রতিবেদন ১৫ ডিসেম্বর

তিনি আরও ব্যাখ্যা করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়েছে গত বছরের ৭ জানুয়ারি। আইন অনুযায়ী বাতিল হওয়া পাসপোর্টের ক্ষেত্রে পুনরায় দরখাস্তের সুযোগ নেই, শুধু আপিল দায়ের করা যায়। কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে সেই আপিল করা হয়নি। তাছাড়া কোনো পলাতক আসামি আইনের আশ্রয় নিয়ে কোনো দরখাস্ত করতে চাইলে তাকে প্রথমেই আদালতের কাছে আত্মসমর্পণ করতে হবে।

হাইকমিশনের কাছে পাঠানো বারিস্টার স্টিভেন পাউলস কেসি-র চিঠির বিষয়ে শিশির মনির বলেন, "তিনি পাসপোর্ট ও এনআইডি দ্রুত পাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত পরামর্শ (অ্যাডভাইস) চেয়েছেন। পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে পরামর্শ না চেয়ে সরাসরি আবেদন করা হয়। ফলে এটি কোনো সরাসরি পাসপোর্ট আবেদন নয়, বরং নথিপত্র সংক্রান্ত পরামর্শ চাওয়ার একটি পদক্ষেপ।"

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম নিজ কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। তাই পাসপোর্ট আইন অনুযায়ী কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে নতুন করে পাসপোর্ট ইস্যু করার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন

আ. লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে দেখা যায়নি: রাশেদ খাঁন

তিনি আরও মন্তব্য করেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ সেখান থেকে প্রচারিত অডিও বক্তব্যগুলোতে তাকে দেখা যায়নি এবং ভার্চ্যুয়াল বক্তব্যগুলো তাঁরই কি না—তা এখনো অস্পষ্ট।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডিসেম্বরে টানা ছুটির সুযোগ, পাবেন না যারা
ডিসেম্বরে টানা ছুটির সুযোগ, পাবেন না যারা
১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:২১


ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৯:৩৩