• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৫১:৫৫ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

নুসরাত বাড়িতে আগুন, প্রতিবাদে এনসিপির মশাল মিছিল আজ

১২ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৩:৫৯

নুসরাত বাড়িতে আগুন, প্রতিবাদে এনসিপির মশাল মিছিল আজ
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মশাল মিছিল করবে দলটি।

১২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে এ মিছিল অনুষ্ঠিত হবে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে গত রাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলে এনসিপির মহানগর ইউনিট এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।

আরও পড়ুন

জুলাই বিপ্লবের নেতৃত্বকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মিরাক্কেলে বড় পরিবর্তন, বাদ পুরোনো বিচারক!
মিরাক্কেলে বড় পরিবর্তন, বাদ পুরোনো বিচারক!
১২ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪২:৩৩