• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৫:৩৪ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

আগুন সন্ত্রাসে পুরোনো পথেই হাঁটছে আ. লীগ: আব্দুস সালাম

১৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১১:৪৩

আগুন সন্ত্রাসে পুরোনো পথেই হাঁটছে আ. লীগ: আব্দুস সালাম

অনলাইন ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবারও আগুন সন্ত্রাসের মাধ্যমে পুরনো পথেই হাঁটছে।

তিনি বলেন, ককটেল ফাটিয়ে বা গাড়ি পুড়িয়ে কোনো লাভ হবে না। শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে অবশ্যই আইনি প্রক্রিয়া মেনেই আসতে হবে।

১৩ নভেম্বর শুক্রবার দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন

অশ্লীলতার মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জনগণের এই অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্র দিয়ে থামানো যাবে না।

তিনি আরও বলেন, কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র না করে জামায়াতে ইসলামীকে আগামী নির্বাচন পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




পরবর্তী জেমস বন্ড হতে পারেন হৃতিক রোশন?
পরবর্তী জেমস বন্ড হতে পারেন হৃতিক রোশন?
১৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:২৮






বাঘকে চুমু খাওয়ার চেষ্টা, তরুণের মৃত্যু
বাঘকে চুমু খাওয়ার চেষ্টা, তরুণের মৃত্যু
১৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫০