• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৪৫:৪৮ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি’

১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:০৬

‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি’

ডেস্ক রিপোর্ট: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরপর দুটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


১৫ নভেম্বর রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া প্রথম পোস্টে দুই সপ্তাহের জন্য তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা বলেন তিনি। পরে দ্বিতীয় পোস্টে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নাম উল্লেখ করেন।

প্রথম পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’

আরও পড়ুন

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান রিজভীর

এর কিছুক্ষণ পর দেওয়া দ্বিতীয় পোস্টে তিনি লেখেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?’

দ্বিতীয় পোস্টে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দায়িত্ব পালনের সময় পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’-এর প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

 

আরও পড়ুন

আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ১ জনও মারা যাক, এটি চায় না বিএনপি সরকার: মো. রাশেদ খাঁন


নিজের পোস্টে , দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি দায়িত্ব পালনের সক্ষমতা নিয়েও নিজের ও সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার প্রসঙ্গ তুলে ধরেছেন আসিফ মাহমুদ।

তাঁর পরপর দেওয়া এই দুটি ফেসবুক পোস্ট রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শেরপুর সীমান্তে ভারতীয় বডি স্প্রে জব্দ
শেরপুর সীমান্তে ভারতীয় বডি স্প্রে জব্দ
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৮:৩৩:৫৯



নওগাঁয় যুবলীগ নেতা গ্রেফতার
নওগাঁয় যুবলীগ নেতা গ্রেফতার
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৩