অনলাইন ডেস্ক: আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান বলেছেন, গোপালগঞ্জের প্রশাসক হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে পাঠিয়ে হোক।
১৫ নভেম্বর রোববার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।
এশিয়ান টিভির পাঠকদের জন্য তুলে ধরা হলো-
তারেক রহমান লিখেছেন, ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান। গতবার তো এপিসিতে করে পালায় আসছিল।’
এর আগে এদিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ পরিস্থিতি ঠিক করতে না পারলে তাকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বানও জানান।
আসিফের এই বক্তব্যের প্রেক্ষিতে তাকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর কথা বললেন আমজনতা দলের তারেক রহমান।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available