• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৪৫:২৩ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪

১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৮:৫১

লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজন কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

১৬ নভেম্বর সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় মেফেয়ার হলের সামনে ও পেছনের সড়কে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান শেষে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও প্রায় ২০ মিনিট ধরে হাতাহাতি হয়। এ সময় সড়কে পার্ক করে রাখা কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লন্ডন পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করে।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য, সংবর্ধনা অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে হলের বাইরে অবস্থান করা আওয়ামী লীগ সমর্থকেরা ডিম ও পানির বোতল ছোড়েন। পরে তারা অতিথিদের ওপর চড়াও হন। অনুষ্ঠান শেষে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

‘ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই সরকারের লক্ষ্য’

এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ অভিযোগ করেন, নাহিদ ইসলামের কর্মসূচি পণ্ড করতে না পেরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলের বাইরে জড়ো হন। অংশগ্রহণকারীরা বের হওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।


ঘটনার পর বাংলাদেশ সময় ১৭ নভেম্বর মঙ্গলবার ভোর পৌনে ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে বলে আশা প্রকাশ করেন নাহিদ।

পোস্টে তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছেন। এতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাজ্য সফরে যাওয়া জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিভিন্ন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের সমর্থকদের বিক্ষোভ ও বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ শনিবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার অভিযোগ ওঠে। এর আগে লন্ডনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সফর ঘিরেও বিক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছিল।

এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে রয়েছেন নাহিদ ইসলাম। সফরসঙ্গী হিসেবে আছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ। ২১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

এটিভি/এইচকে 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ টিভিতে যা দেখবেন (১৭ নভেম্বর ২০২৬)
আজ টিভিতে যা দেখবেন (১৭ নভেম্বর ২০২৬)
১৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:২১:৫৮

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
১৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:১২:৪৫


ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৬:৩৫

লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৮:৫১

জয় চৌধুরীর পদত্যাগের ঘোষণা
জয় চৌধুরীর পদত্যাগের ঘোষণা
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:৫৩

জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৪:৩৬