• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:৪৪:০৭ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশ-বিদেশে আ.লীগ সন্ত্রাসী চরিত্র অব্যাহত রেখেছে: সারোয়ার তুষার

১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৯:৪০

দেশ-বিদেশে আ.লীগ সন্ত্রাসী চরিত্র অব্যাহত রেখেছে: সারোয়ার তুষার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশের মধ্যে গোপালগঞ্জ থেকে শুরু করে শ্রীমঙ্গল বা দেশের বাইরে লন্ডন, নিউইয়র্ক—প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী চরিত্র অব্যাহত রেখেছে; বাংলাদেশের উচিত তাদের ব্যাপারে একটা বিচারিক সিদ্ধান্তে আসা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

১৭ নভেম্বর মঙ্গলবার যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, স্বাভাবিক কারণেই এনসিপি হামলার শিকার হচ্ছে বা তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। কারণ, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতনে এনসিপির নেতাদের ভূমিকা ছিল। এ কারণে তাদের মধ্যে আক্রোশ আছে।

আরও পড়ুন

লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলা, তীব্র নিন্দা জানালেন রাশেদ খাঁন

তিনি বলেন, ১৬ নভেম্বর সোমবার যেহেতু জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম লন্ডনে ছিলেন, তখন বাংলাদেশের হাইকমিশনের আরও বেশি তৎপর থাকা উচিত ছিল।

তিনি জানান, মূল গণসংবর্ধনা অনুষ্ঠানে হামলাকারীরা কোনো সমস্যা তৈরি করতে পারেনি। তারা বাইরে এক ধরনের হাঙ্গামা করার চেষ্টা করেছে তবে, কর্মসূচির পরেও নাহিদ ইসলাম নির্বিঘ্নে সেখান থেকে বের হতে পেরেছেন।

তিনি আরও বলেন, এনসিপির নেতাকর্মীদের ওপর আগে ডিম নিক্ষেপ, গালিগালাজসহ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে এসব ঘটনা সীমাবদ্ধ থাকলেও এবার লাঠিসোঁটা ও স্টিক নিয়ে হামলা করা হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে, এনসিপির নেতাকর্মীরাও পাল্টা প্রতিরোধ করেছেন এবং হামলাকারীদের ধাওয়া দিয়েছেন।

আরও পড়ুন

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগের বিষয়ে বাংলাদেশের এখন সিদ্ধান্তে আসার সময় হয়েছে। দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলার বিচার চলছে। তবে দল হিসেবে তাদের অপরাধের বিচার করতে সরকারের এখনই উদ্যোগ নেওয়া উচিত।

তিনি বলেন, এটা খুব পরিষ্কার হয়ে গেছে যে, আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং সুযোগ পেলেই তারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ক্ষতি করার, হামলা করার বা হত্যা করার চেষ্টা করবে। তাদেরকে বিচারিক প্রক্রিয়া এবং রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে সম্পূর্ণভাবে ব্যান করার সিদ্ধান্তে যাওয়া উচিত।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








প্রেমের টানে কানাডার নারী ভারতে, হলো না বিয়ে
প্রেমের টানে কানাডার নারী ভারতে, হলো না বিয়ে
১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৪:২৭

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৬
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৬
১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৭:৩৮

সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ
সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ
১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৫:৩২