অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর লন্ডনে হামলার ঘটনায় জামায়াত ও এনসিপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। নিরাপত্তা দিতে না পারলে আমন্ত্রণ জানিয়ে নাহিদ ইসলামকে লন্ডনে নেওয়া হলো কেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
১৭ নভেম্বর মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন রাশেদ খাঁন। এ সময় তিনি নাহিদ ইসলামের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
রাশেদ খাঁন বলেন, ‘দেশের ভেতরে গোপালগঞ্জের ঘটনার জন্য জামায়াত ও এনসিপি যেভাবে বিএনপি সরকারকে দোষারোপ করেছিল, লন্ডনের এই ঘটনার জন্য তারা কাকে দায়ী করবে। এখানেও তারা বিএনপি সরকারের কূটনৈতিক ব্যর্থতা খুঁজবে কি না।’
এ সময় আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রাশেদ খাঁন বলেন, ‘আওয়ামী লীগের হুমকির বিরুদ্ধে থানায় জিডি করলে হবে না। প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
নাহিদ ইসলামের ওপর হামলার পরও এনসিপি ও জামায়াত কেন কোনো মিছিল বের করেনি, সে প্রশ্নও তোলেন তিনি।
সমাবেশে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন না বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available