• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৯:৪৯ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

জরুরি বৈঠক ডেকেছে এনসিপি

১৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:১৬

জরুরি বৈঠক ডেকেছে এনসিপি

অনলাইন ডেস্ক: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ।

১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাজনৈতিক পর্ষদের এই জরুরি বৈঠক হচ্ছে।

আরও পড়ুন

বিপদে পড়ে বিএনপি চিৎকার করছে, ‘মুঝে বাঁচাও, বাঁচাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী

বৈঠক শেষে রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের অবস্থান ও পরবর্তী করণীয় তুলে ধরা হবে।

বৈঠকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলমসহ রাজনৈতিক পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত রয়েছেন।
 

এটিভি/ এম এইচ আই
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বৃষ্টি কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
১৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৮:১৫

জরুরি বৈঠক ডেকেছে এনসিপি
জরুরি বৈঠক ডেকেছে এনসিপি
১৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:১৬