• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৪৮:০৯ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

১৯ নভেম্বর ২০২৬ রাত ০৮:২০:২৫

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজশাহীর বাঘা উপজেলায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

১৯ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে ৫ থেকে ৬ জনের একটি দল বাড়িতে আসে। এরপর তারা বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন চিৎকার করে আশপাশের মানুষকে জড়ো করেন। পরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুন

মুকসুদপুর থানায় আগুন, পুড়ল ১০টি যানবাহন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে।

তবে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানিয়েছেন, কয়েকজন যুবক বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁদের বাধা দেন। তাঁদের প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। বাড়ির গেটে আগুন দেওয়া হলে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলেন।

এ ঘটনায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়নি। ফলে অগ্নিসংযোগের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হিমেল গ্রেফতার

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক
পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক
১৯ নভেম্বর ২০২৬ রাত ০৮:৩৭:৫৩