ডেস্ক রিপোর্ট: সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ, মেডিকেল ও ডেন্টাল কলেজ সমূহ এর পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিবস উপলক্ষ্যে দুদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি হয়েছে।
২১ নভেম্বর শনিবার কড়াইল এরশাদ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগণ মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি, গাইনি ও অবস, শিশু, কিডনি রোগ, ইউরোলজি, নিউরোলজি, অর্থোপেডিক, নাক-কান-গলা, চক্ষু, চর্ম ও যৌন, গ্যাস্ট্রোএন্টারোলজি, ডেন্টাল এবং বক্ষব্যাধি বিষয়ে দেড় শতাধিক চিকিৎসকসহ ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, নার্স ও অন্যান্য স্বাস্থ্য সেবাকর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available