• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৪৯:০৯ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

সালাউদ্দিন কাদের চৌধুরীকে স্মরণ করে ছোট ভাইয়ের হৃদয়ছোঁয়া পোস্ট

২৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৪:০৯

সালাউদ্দিন কাদের চৌধুরীকে স্মরণ করে ছোট ভাইয়ের হৃদয়ছোঁয়া পোস্ট
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও সালাউদ্দিন কাদের চৌধুরী

ডেস্ক রিপোর্ট: বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা চৌধুরী) স্মরণ করে আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন তাঁর ছোট ভাই ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

২২ নভেম্বর রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বড় ভাইকে হারানোর বেদনা, তাঁর স্মৃতি এবং পরিবারের অসহায়ত্বের কথা তুলে ধরেন তিনি।

পোস্টে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘বড় ভাইয়ের (সাকা চৌধুরী) কথা মনে পড়লে আজও বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আসে। তার সঙ্গে হওয়া অন্যায়, তাকে হারানোর কষ্ট—কিছুই আজও ভুলতে পারিনি। মাঝে মাঝে মনে হয়, যদি সময়টা একটু অন্যরকম হতো, যদি আমরা তার জন্য আরও কিছু করতে পারতাম! কিন্তু সেই সময়ের অসহায়ত্ব আর না-পারার কষ্ট আজও আমাদের তাড়া করে বেড়ায়। কিছু কষ্ট কাউকে বোঝানো যায় না, শুধু নীরবে বয়ে বেড়াতে হয়’।

আরও পড়ুন

হামলাকারীদের গ্রেফতার না করায় তারা আরো বেপরোয়া হচ্ছে: নাহিদ ইসলাম

বড় ভাইয়ের স্মৃতিচারণ করে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য আরও বলেন, ‘ভাইজান, আপনি আমাদের মাঝে নেই, কিন্তু আপনার স্মৃতি প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে আছে। আপনাকে মনে পড়লে আজও চোখের সামনে কত স্মৃতি ভেসে ওঠে, কত কথা মনে পড়ে। আপনার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়, আপনার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা কখনো কমার নয়।

‘আজ আপনার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে আপনাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ আমার বড় ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন’, যোগ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এই ভাইস চেয়ারম্যান।

উল্লেখ্য, ২২ নভেম্বর রোববার সালাউদ্দিন কাদের চৌধুরীর একাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে কোরআন খতম, দোয়া মাহফিল ও কবর জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ সময় পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিএনপির প্রচার ও প্রসারকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘এনসিএফ’ কমিটি গঠন

একই দিনে রাউজানের গহিরা ডিগ্রি কলেজ মিলনায়তনে তাঁর স্মরণে আলোচনা সভার আয়োজন করে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ
নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ
২৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৯:৫৬