• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:৪৫:২৫ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

নিষিদ্ধ আ. লীগের কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান গ্রেফতার

২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৯:২৮

নিষিদ্ধ আ. লীগের কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: কার্যকম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে সমন্বিত গোয়েন্দা দলের সদস্যরা তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া কে.এস.এম. মোস্তাফিজুর রহমানের পিতার নাম সৈয়দ জামান খন্দকার। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন

দণ্ডপ্রাপ্ত হয়েও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী

পুলিশের প্রতিবেদনে তার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ উল্লেখ করা হয়েছে। এছাড়া সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও তিনি পরিচিত ছিলেন।

তার বিরুদ্ধে জুলাই-সংক্রান্ত তিনটি মামলা রয়েছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি তার ব্যক্তিগত কর্মকাণ্ড এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

এছাড়া বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।

আরও পড়ুন

দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব : ইশরাক

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০২:১০:২০

রংপুরে নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেফতার
রংপুরে নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেফতার
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৯:৪০






লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জন
লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জন
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৮:২৪