• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৩৯:৩৯ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

দণ্ডপ্রাপ্ত হয়েও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী

২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩৭:১২

দণ্ডপ্রাপ্ত হয়েও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী

অনলাইন ডেস্ক: আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব (ভারপ্রাপ্ত মহাসচিব) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও তিনি কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন।

২৪ নভেম্বর মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল আয়োজিত এক বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব : ইশরাক

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, "আইনের প্রতি শ্রদ্ধা থাকলে তার উচিত ছিল আইনের কাছে আত্মসমর্পণ করা এবং আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের বক্তব্য তুলে ধরা। সত্যিকারের আইনের প্রতি সম্মান থাকলে তিনি দেশে এসে আইনি প্রক্রিয়ায় লড়তেন।"

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পেছনে কারা শক্তি জোগাচ্ছে—এমন প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, "তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান চান ফেরার জন্য। তার পেছনে শক্তি জোগাচ্ছে কে? কার ইচ্ছায়, কার জোরে তিনি বিমান চাইলেন?"

এ সময় সীমান্তে আওয়ামী লীগ নেতাদের তৎপরতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন রিজভী।

আরও পড়ুন

নিষিদ্ধ আ. লীগের কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান গ্রেফতার

তিনি অভিযোগ করে বলেন, "পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন কীভাবে? এখানে কি দিল্লির ইন্ধন ছিল না? কোথাও ভয়ংকর নীলনকশা চলছে।"

দেশের বর্তমান পরিস্থিতি ও সহিংসতার জন্য পলাতক আওয়ামী লীগ নেতাদের দায়ী করে রিজভী বলেন, "দেশের বাইরে থেকে বিকাশে টাকা পাঠিয়ে টোকাই আর কিশোর গ্যাংদের আগুন দিতে বলা হচ্ছে। এতে বিএনপির তিনজন খুন হয়েছেন, যার দায় পলাতক আওয়ামী লীগ নেতাদের। যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। তাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সম্পূর্ণ ন্যায়সংগত।

"বাংলাদেশের মানুষ কোনো স্বৈরশাসককে আশ্রয় দেবে না উল্লেখ করে তিনি আরও বলেন, "বাংলার মাটি অত্যাচার সহ্য করে না। এ দেশের মানুষ যেমন শান্ত, তেমনি পদ্মার ঢেউয়ের মতো প্রবলও হতে পারে। কেউ যদি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত হানে, তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। কেউ স্বাধীনতা-সার্বভৌমত্ব ছিনিয়ে নিতে পারবে না।" এ সময় তিনি শেখ হাসিনাকে স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রি করার প্রতীক হিসেবেও অভিহিত করেন।

আরও পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য আটক

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মানিকগঞ্জে ২ নারীর রহস্যজনক মৃত্যু
মানিকগঞ্জে ২ নারীর রহস্যজনক মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৬:২৬

হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩০:০৪







শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০২:১০:২০

রংপুরে নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেফতার
রংপুরে নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেফতার
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৯:৪০