• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:৪৩:০৩ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত সরকার: রাশেদ খাঁন

২৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:১৭

গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত সরকার: রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট: সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুকে এ পোস্ট করেন তিনি।

এশিয়ান টিভির পাঠকদের জন্য তুলে ধরা হলো:

আরও পড়ুন

‘মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির কোনো অবকাশ নেই’

পোস্টে তিনি বলেন, গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের দুর্বৃত্তায়ন, অগ্নিসংযোগ ও ডাকাতির কারণে পুলিশি ও আইনি সহায়তা, মোবাইল ব্যাংকিং সেবা, সাধারণ ব্যাংকিং সেবা, চিকিৎসা সেবাসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে দায়িত্বরত কর্মকর্তাগণ ও ব্যবসায়ীরা।

রাশেদ খাঁন বলেন, গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং এজেন্টরা দোকান চালু রাখলে আওয়ামী সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে এসে টাকাপয়সা লুট করে নিয়ে যাচ্ছে। ব্যাংকের শাখাগুলোরও একই অবস্থা। যে কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো সেবা দিতে পারছে না। আবার দোকানপাট খোলা রাখলে মালামাল নিয়ে যাচ্ছে, কিন্তু টাকা দিচ্ছে না। থানা ও হাসপাতাল পুড়িয়ে ছাই করে দিয়েছে। এক্ষেত্রে গোপালগঞ্জের সাধারণ মানুষ আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত ও তাদেরকে রাষ্ট্রীয় শৃঙ্খলার মধ্যে আবদ্ধ না করলে পরিস্থিতি সহসাই স্বাভাবিক হওয়া কঠিন।

তিনি আরও বলেন, সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত, কিন্তু সেখানকার জনগণকে তো এগিয়ে আসতে হবে। নতুবা রাষ্ট্রের টাকা ব্যয় করে সবকিছু সংস্কার করতে গেলে দেখা যাচ্ছে, তারা আবারও পুড়িয়ে দিচ্ছে।

আরও পড়ুন

মাহমুদুর রহমানের বাসায় পুলিশ, এনসিপির তীব্র নিন্দা

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
২৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৩৩