• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৪৩:৪৫ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হতো প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে: রিজভী

২৭ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৪:১৪

ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হতো প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে: রিজভী
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে বারবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু তা প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

২৭ নভেম্বর শুক্রবার ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, দেশে নিরপেক্ষ বিচারব্যবস্থা, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হলে শহীদ ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হতো।

আরও পড়ুন

বাংলাদেশ আক্রান্ত হলে ইন্ডিয়াও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

তিনি আরও বলেন, বারবার গণতন্ত্র হোঁচট খাওয়ার কারণেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে তুলনামূলক কার্যকর বলে উল্লেখ করেন তিনি।

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ একসময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেও ক্ষমতায় এসে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে সেই ব্যবস্থাই বাতিল করেছিল।

উল্লেখ্য, ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গুলিতে নিহত হন চিকিৎসক নেতা ডা. শামসুল আলম খান মিলন। তাঁর মৃত্যুর ঘটনা তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। প্রতিবছর ২৭ নভেম্বর তাঁর শাহাদাতবার্ষিকী পালিত হয়।

আরও পড়ুন

গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত সরকার: রাশেদ খাঁন

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ