অনলাইন ডেস্ক: আসন্ন ১৬ ডিসেম্বরকে ঘিরে আওয়ামী লীগ যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে, তা রুখে দিতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
২৮ নভেম্বর শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক সমাবেশে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশের মানুষকে হত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনা কোনোভাবেই পাসপোর্ট পাওয়ার যোগ্য নন। গোপালগঞ্জ ও মাদারীপুরে আওয়ামী লীগ নাশকতা চালালেও সরকার তাদের দমনে যথেষ্ট কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, সে সময় ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধ করে রাখা হয়েছিল এবং তারা স্বাধীনভাবে কথা বলতে পারেননি।
এটিভি/ আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available